শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় দেশজুড়ে
শারদীয় দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে রাজধানীতে ৯৪টি টহলদলসহ সারা দেশে মোট ২৮১টি টহলদল মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এই নিরাপত্তা কার্যক্রম চলবে।
র্যাব জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কোনো ধরনের নাশকতার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে র্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য র্যাবের কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।