সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা

favicon
অনলাইন সংস্করণ
শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে জামায়াত আমিরের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।


তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছে। পূজা ও ঈদের মতো বড় ধর্মীয় উৎসবগুলো একে অপরকে সহযোগিতা করে পালন করা বাংলাদেশের একটি অনন্য দৃষ্টান্ত।


ডা. শফিকুর রহমান বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করুক।” তিনি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।


এ ছাড়া পূজা নির্বিঘ্ন করতে জামায়াতের সর্বস্তরের কর্মী এবং শান্তিপ্রিয় দেশবাসীর প্রতি সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানান তিনি।