রোনালদো-মানের জোড়ায় আল ইত্তিহাদকে হারাল আল নাসর
সৌদি প্রো লিগের শীর্ষ লড়াইয়ে জয় তুলে নিয়েছে আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের দুর্দান্ত পারফরম্যান্সে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে নাসর।
ম্যাচের আগে সমান তিন জয় নিয়ে ৯ পয়েন্টে ছিল আল নাসর ও আল ইত্তিহাদ। তাই এই ম্যাচ ছিল পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সরাসরি লড়াই।
ম্যাচের মাত্র ৯ মিনিটেই এগিয়ে যায় নাসর। কিংসলি কোমানের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন সাদিও মানে। এরপর ৩৫ মিনিটে মানের ক্রস থেকেই হেডে গোল করেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে ২-০ গোলের লিড নিয়ে জয় নিশ্চিত করে নাসর।
পুরো ম্যাচে বল দখলে এগিয়ে ছিল কারিম বেনজিমার আল ইত্তিহাদ। তবে সুযোগ কাজে লাগাতে না পারায় গোলশূন্যভাবেই মাঠ ছাড়তে হয় তাদের।