সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা চারদিন ছুটি

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা চারদিন ছুটি

favicon
অনলাইন সংস্করণ
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা চারদিন ছুটি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শনিবার দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পুরাণ মতে, দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার জাগরণের জন্য পঞ্চমী তিথিতে সন্ধ্যায় বন্দনা পূজা হয়। এরপর রবিবার থেকে শুরু হবে মূল পূজা।


দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এছাড়া ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে আরেকদিন ছুটি থাকবে। পরের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।


এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানেও শুরু হয়েছে ছুটি। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজে টানা ১২ দিন ছুটি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর মধ্যে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটি অন্তর্ভুক্ত রয়েছে। বাড়তি হিসেবে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটি এবং ৬ অক্টোবরের ঐচ্ছিক লক্ষ্মীপূজার ছুটিও শিক্ষার্থীদের হাতে যুক্ত হয়েছে ।


তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত তাদের নিজস্ব সার্ভারের  মাধ্যমে নির্ধারণ করা হবে।