বুধবার , ১৫ জুলাই ২০২৬
বুধবার , ১৫ জুলাই ২০২৬
হোমখেলানির্বাচকের দায়িত্ব ছাড়লেন আব্দুর রাজ্জাক, বিসিবি পরিচালক পদে লড়বেন

নির্বাচকের দায়িত্ব ছাড়লেন আব্দুর রাজ্জাক, বিসিবি পরিচালক পদে লড়বেন

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচকের দায়িত্ব ছাড়লেন আব্দুর রাজ্জাক, বিসিবি পরিচালক পদে লড়বেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব ছাড়লেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তবে বিসিবি থেকে দূরে যাচ্ছেন না তিনি। বরং এবার বোর্ডের পরিচালনায় যুক্ত হওয়ার লক্ষ্যেই এই পদত্যাগ।


আজ (শনিবার) খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবি পরিচালক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এর আগে নির্বাচকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন রাজ্জাক, যা বিসিবি গ্রহণও করেছে।


সকালে সিলেট থেকে ঢাকায় এসে প্রথমে পদত্যাগপত্র জমা দেন, পরে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এই সাবেক ক্রিকেটার। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে পরিচালক পদের মনোনয়ন ফরম বিক্রি চলছে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।


উল্লেখ্য, ২০২১ সালে বিসিবির নির্বাচক হন আব্দুর রাজ্জাক। জাতীয় দলের হয়ে খেলোয়াড়ি জীবনে সব মিলিয়ে তিনি শিকার করেছেন ২৭৯ আন্তর্জাতিক উইকেট।