সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচনের তফসিল ঘোষণার পর বন্ধ হবে টেলিগ্রাম ও বোটিম

নির্বাচনের তফসিল ঘোষণার পর বন্ধ হবে টেলিগ্রাম ও বোটিম

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনের তফসিল ঘোষণার পর বন্ধ হবে টেলিগ্রাম ও বোটিম

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠক ও যোগাযোগ ঠেকাতে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ বাংলাদেশে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এ দুটি অ্যাপ বন্ধ করে দেওয়া হবে।


গতকাল (২৮ সেপ্টেম্বর) রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।


সূত্র জানায়, গত বুধবার রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক নেতাকর্মী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ও বৈঠকে অংশ নিতে এ দুটি অ্যাপ ব্যবহার করতেন।


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেখান থেকেই তিনি দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নির্দেশনা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।


টেলিগ্রাম ও বোটিমের মাধ্যমে দেশে নেতাকর্মীদের সংগঠিত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে সরকার।