শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি
রদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিনের ছুটি শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে এ সময়। ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে স্বাভাবিক কর্মদিবস শুরু হবে।
এর মধ্যে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি এবং ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে শনিবার অফিস খোলা থাকায় সেখানে কর্মীরা চার দিনের পরিবর্তে তিন দিনের ছুটি পাবেন।
জরুরি সেবা বহির্ভূত
ছুটির আওতায় থাকছে না বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, ডাক, টেলিফোন, ইন্টারনেট ও সংশ্লিষ্ট পরিবহন। হাসপাতাল, চিকিৎসা সেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও ছুটি থেকে বাদ থাকবেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
ছুটির সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ৫ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে পুনরায় লেনদেন শুরু হবে। একই দিন থেকে ব্যাংকগুলোর কার্যক্রমও চালু হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটিতে
দুর্গাপূজাসহ অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ছুটিতে রয়েছে।