সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রাজধানীতে সারারাত বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

রাজধানীতে সারারাত বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

favicon
অনলাইন সংস্করণ
রাজধানীতে সারারাত বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ

রাজধানীতে সারারাত বজ্রপাতসহ ভারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার পর শুরু হওয়া এ বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি চলছে।


অবিরাম বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ সড়ক ও এলাকা পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতায় অনেক দোকানপাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে। যানবাহনের গতি কমে গিয়ে মানুষের স্বাভাবিক চলাচলে বড় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।


বিশেষ করে সকালে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের পড়তে হয়েছে তীব্র দুর্ভোগে।


আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ অবস্থা আগামী শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।