সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

favicon
অনলাইন সংস্করণ
৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

গত বছরের ৫ আগস্টের পর দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এই সংকট নিয়ন্ত্রণ সম্ভব নয়।


তিনি জানান, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় বা দুই টাকা নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বিভিন্ন পক্ষ এতে জড়িয়েছে, এমনকি যারা আগে যুক্ত ছিল না তারাও এখন সক্রিয়। অনেক চাঁদাবাজ ব্যবসায়ী সংগঠনের সদস্য বলেও উল্লেখ করেন তিনি।


চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটা নিয়ন্ত্রণ করা আমার মন্ত্রণালয়ের কাজ নয়। অন্তর্বর্তী সরকারও ‘একে ধরো, ওকে ধরো’ নীতিতে চলছে না।” তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে।