বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। দুই ফরম্যাটেই ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন শাই হোপ।
সিরিজটি শুরু হবে ১৮ অক্টোবর মিরপুরে ওয়ানডে ম্যাচ দিয়ে। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট, যিনি ইনজুরিতে থাকা এভিন লুইসের পরিবর্তে সুযোগ পেয়েছেন। দলে ফিরেছেন স্পিনার খারি পিয়েরে ও অলিক আথানেজে।
এদিকে, সবশেষ নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গু থাকছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও পেসার শামার জোসেফ ও স্পিনার গুদাকেশ মোতি থাকছেন দুই ফরম্যাটের স্কোয়াডেই।
তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকায়, আর চট্টগ্রামে হবে সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ।