সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলানিরাপত্তা উদ্বেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইসরায়েলি সমর্থকদের নিষেধাজ্ঞা

নিরাপত্তা উদ্বেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইসরায়েলি সমর্থকদের নিষেধাজ্ঞা

favicon
অনলাইন সংস্করণ
নিরাপত্তা উদ্বেগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইসরায়েলি সমর্থকদের নিষেধাজ্ঞা

ইউরোপা লিগে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে আসন্ন ম্যাচে ইসরায়েলি ক্লাব মাকাবি তেল আবিবের কোনো সমর্থকই ইংল্যান্ডে উপস্থিত থাকতে পারবে না।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বার্মিংহামের ভিলা পার্ক স্টেডিয়ামে। নিরাপত্তা উদ্বেগ ও সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় দর্শক নিষিদ্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়।


অ্যাস্টন ভিলা ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “মাকাবি তেল আবিব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”


ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের এক মুখপাত্র জানান, সম্প্রতি প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও অতীতের ঘটনার বিশ্লেষণে এই ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, গত বছর আমস্টারডামে আয়াক্স ও মাকাবি তেল আবিবের ম্যাচে সহিংসতা ঘটেছিল— যা সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে।


তবে এই নিষেধাজ্ঞা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়েছে।


ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার বলেছেন, “এটি ভুল সিদ্ধান্ত। পুলিশের দায়িত্ব হলো যেন সব সমর্থক নিরাপদে খেলা উপভোগ করতে পারেন।”


কনজারভেটিভ দলের নেতা কেমি বাডেনক একে বলেছেন, “এটি জাতীয় লজ্জা।”

অন্যদিকে এমপি নাইজেল হাডলস্টন সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমরা কি সত্যিই এমন ব্রিটেনে বাস করছি, যেখানে ইহুদি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় না? এই সিদ্ধান্ত ঘৃণা ও বিভেদের কাছে আত্মসমর্পণ।”


উল্লেখ্য, গত বছর অ্যাস্টন ভিলার বিপক্ষে লেগিয়া ওয়ারশের ম্যাচের আগেও সহিংসতা ছড়িয়েছিল, যেখানে ৩৯ জনকে গ্রেফতার করা হয়।


উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা চায় সব দল ও সমর্থক যেন “নিরাপদ ও স্বাগতপূর্ণ পরিবেশে ম্যাচ উপভোগ করতে পারে।” তবে সংস্থাটি বলেছে, স্থানীয় নিরাপত্তা সিদ্ধান্তের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরই বর্তায়।