সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাহংকং সিক্সেসে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

হংকং সিক্সেসে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

favicon
অনলাইন সংস্করণ

ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই ভিন্ন উত্তেজনা। যে টুর্নামেন্টই হোক না কেন, আয়োজকরা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে একই গ্রুপে রাখতে যেন ভুল করেন না। এবারও এর ব্যতিক্রম নয়—হংকং সিক্সেস টুর্নামেন্টেও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান।


আগামী ৯ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ভারতের নেতৃত্বে থাকবেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক, দলে রয়েছেন অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন পেসার আব্বাস আফ্রিদি।


মোট ১২ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও কুয়েত।

‘ডি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হংকং ও শ্রীলঙ্কা।


৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট, যেখানে হবে ২৯টি ম্যাচ। প্রতিটি দলে থাকবে ৬ জন খেলোয়াড়; উইকেটরক্ষক বাদে সবাইকে বল করতে হবে এবং একজন বোলার সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন।


সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ছিল শ্রীলঙ্কা।


গ্রুপ বিন্যাস:


গ্রুপ এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা


গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত


গ্রুপ সি: ভারত, পাকিস্তান, কুয়েত


গ্রুপ ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা