সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাদক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয়ে পাকিস্তানের বড় হার রাওয়ালপিন্ডিতে

দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয়ে পাকিস্তানের বড় হার রাওয়ালপিন্ডিতে

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয়ে পাকিস্তানের বড় হার রাওয়ালপিন্ডিতে

রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রোটিয়াদের দেয়া ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ১৩৯ রানেই অলআউট হয় বাবর আজমবিহীন পাকিস্তান।


মঙ্গলবার (২৮ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় দক্ষিণ আফ্রিকা। রিজা হেন্ড্রিকসের দায়িত্বশীল ৬০ রানের ইনিংসের সঙ্গে টনি ডি জর্জির ১৬ বলে ৩৩ এবং জর্জ লিন্ডের ২২ বলে ৩৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ গড়ে সফরকারীরা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নেওয়াজ ৩টি এবং সাইম আইউব ২টি উইকেট নেন।


জবাবে শুরু থেকেই ব্যর্থ হয় পাকিস্তানের ব্যাটাররা। বাবর আজম ও সালমান আলী আঘা দ্রুত ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। সাইম আইউব (৩৭) ও মোহাম্মদ নেওয়াজ (৩৬) কিছুটা লড়াই করলেও বাকিরা প্রোটিয়াদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান।


দক্ষিণ আফ্রিকার পক্ষে করবিন বোশ ৪ উইকেট ও জর্জ লিন্ডে ৩ উইকেট নেন।


সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৯ (হেন্ড্রিকস ৬০, লিন্ডে ৩৬, ডি জর্জি ৩৩; নেওয়াজ ৩/২৬)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১৩৯ অলআউট (আইউব ৩৭, নেওয়াজ ৩৬; বোশ ৪/১৪, লিন্ডে ৩/৩১)।


ফলাফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ৫৫ রানে।

ম্যান অব দ্য ম্যাচ: জর্জ লিন্ডে।

সিরিজ অবস্থা: দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে।