রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমখেলাব্যাটিং ব্যর্থতায় হারের দায় স্বীকার করলেন অধিনায়ক লিটন দাস

ব্যাটিং ব্যর্থতায় হারের দায় স্বীকার করলেন অধিনায়ক লিটন দাস

favicon
অনলাইন সংস্করণ
ব্যাটিং ব্যর্থতায় হারের দায় স্বীকার করলেন অধিনায়ক লিটন দাস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার কারণেই জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় ১৪ রানে হেরে সিরিজ হার নিশ্চিত করে বাংলাদেশ।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, “গত কয়েকটি সিরিজে আমাদের বোলাররা সত্যিই ভালো করেছে। আমি তাদের জন্য দুঃখিত—তারা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমরা ব্যাটসম্যানরা কাজটা শেষ করতে পারিনি।”


ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারে ১৪৯ রানে আটকে দিয়েও ব্যাটিং বিভাগ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়। লিটন বলেন, “চট্টগ্রামে ১৫০ রানের লক্ষ্য বড় কিছু নয়। তবে শুরু থেকেই আমরা সমস্যায় পড়েছিলাম। আমার আরও কিছুক্ষণ উইকেটে থাকা দরকার ছিল, হয়তো আমি থাকলে খেলা আগেই শেষ করতে পারতাম।”


ওয়েস্ট ইন্ডিজের বোলিং পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, “তারা ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছে। যদিও তাদের ফিল্ডিং আগের ম্যাচের মতো ছিল না, তারপরও আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি।”