সোমবার , ৩১ আগস্ট ২০২৬
সোমবার , ৩১ আগস্ট ২০২৬
হোমখেলাবাবর আজমকে বাদ দেওয়ার সময় এখনো আসেনি: ওয়াসিম আকরাম

বাবর আজমকে বাদ দেওয়ার সময় এখনো আসেনি: ওয়াসিম আকরাম

favicon
অনলাইন সংস্করণ
বাবর আজমকে বাদ দেওয়ার সময় এখনো আসেনি: ওয়াসিম আকরাম

পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজমের ফর্ম নিয়ে সমালোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। তবে সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মনে করেন, বাবরকে দল থেকে বাদ দেওয়ার মতো সময় এখনো আসেনি। বরং পাকিস্তান ক্রিকেটের জন্য এই তারকার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে বাবরের ব্যাটে ধারাবাহিক রান দেখা যায়নি। এশিয়া কাপসহ একাধিক টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দলের বাইরে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে আবারও সুযোগ দিয়েছে নির্বাচকরা। এই প্রত্যাবর্তনেই আশার আলো দেখছেন আকরাম।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন,


“বাবরের এখনো অনেক ক্রিকেট বাকি আছে। সে পাকিস্তানের হয়ে আরও বহু সাফল্য এনে দিতে পারে। আমাদের উচিত তার পাশে থাকা।”


টি-টোয়েন্টি সিরিজের আগে দুই দলের মধ্যকার টেস্ট সিরিজে বাবর করেছিলেন মোট ১৩১ রান, যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫০। চলমান টি-টোয়েন্টি সিরিজে তার পারফরম্যান্স এখন পর্যন্ত ০ ও অপরাজিত ১১ রানে সীমাবদ্ধ।

এই সিরিজ শেষে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে, যা অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর ১১ থেকে ১৫ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। মাসের শেষ দিকে, ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ।