বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে জয়ের সুবাদে ইতোমধ্যেই সিরিজে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আজকের ম্যাচে হেরে গেলে শুধু সিরিজ হারাই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচ হারের শঙ্কার মুখে পড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন কালিটজ, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাককার্থি, ম্যাথিউ হামফ্রিস, জশ লিটল।