শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাকক্সবাজারে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

কক্সবাজারে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

favicon
অনলাইন সংস্করণ
কক্সবাজারে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

তিক্ততার বদলে হাসিমুখেই মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেয়েরা ৬ বল হাতে রেখে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফেরায়।


৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৪ রানে আউট হন অধিনায়ক অরিত্রী মণ্ডল। এরপর ওপেনার সুমাইয়া আক্তারের চোখের সামনে একে একে আরও তিন ব্যাটার ফেরেন ড্রেসিংরুমে। ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচে চাপ বাড়লেও দৃঢ়তা দেখান সুমাইয়া।


পঞ্চম উইকেটে ফারজানা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ২৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। তবে ম্যাচ শেষ করার আগেই ৬৩ রানে বিদায় নেন দুজনই। সুমাইয়া করেন দলের সর্বোচ্চ ৩২ রান, ইয়াসমিন ১০। শেষ পর্যন্ত সাদিয়া আক্তারের অপরাজিত ১৩ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।


পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আলিশা মুক্তিয়ার ও মেমোনা খালিদ।


এর আগে ব্যাট করতে নেমে হাবিব ইসলাম পিংকির পেসের সামনে টিকতে পারেনি পাকিস্তান। অতসী মজুমদার প্রথম উইকেট নিলেও মূল ক্ষতিসাধন করেন পিংকি—১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। পাকিস্তানের ইনিংস থামে ৮০ রানে; সর্বোচ্চ ২৮ রান করেন কমল খান।


সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে।