রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ০৬ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বফিলিপিন্সের উপকূলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

ফিলিপিন্সের উপকূলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
ফিলিপিন্সের উপকূলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

ফিলিপিন্সের দাভাও অক্সিডেন্টালের উপকূলে শনিবার রাত স্থানীয় সময় ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দক্ষিণ ফিলিপিন্সের একাধিক প্রদেশে কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিবোলক্স)।

ভূকম্পনবিদদের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানির বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই। কেন্দ্রস্থল মূল ভূখণ্ড থেকে দূরে থাকায় অবকাঠামোর ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।