শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইয়েমেন যুদ্ধে যুক্তরাজ্য জড়ালে ব্রিটিশ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুঁশিয়ারি

ইয়েমেন যুদ্ধে যুক্তরাজ্য জড়ালে ব্রিটিশ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুঁশিয়ারি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইয়েমেন যুদ্ধে যুক্তরাজ্য জড়ালে ব্রিটিশ স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার হুঁশিয়ারি

ইয়েমেনের যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি জড়িত হলে দেশটির স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন হুতি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


আল-বুখাইতি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবকে যুক্তরাজ্য যেকোনো ধরনের সহযোগিতা করলে সেটিকে আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।


টেলিগ্রামে দেওয়া এক পোস্টে যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও আরব রাষ্ট্রগুলোর প্রতি বৈরী হিসেবে উল্লেখ করেন এই হুতি নেতা। তাঁর দাবি, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট কাঠামোর মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করছে।


উল্লেখ্য, মোহাম্মদ আল-বুখাইতি ইয়েমেনের ধামার প্রদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন।