বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর নির্দেশ কিম জং উনের

কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর নির্দেশ কিম জং উনের

favicon
ভোরের আলো ডেস্ক:
কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর নির্দেশ কিম জং উনের

উত্তর কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।


বুধবার (২৫ নভেম্বর) একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন কিম।


এদিন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সফরের ছবিতে কিম জং উনকে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখতে দেখা যায়।


বিশ্লেষকদের ধারণা, ছবিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেড রয়েছে।


কিম জং উন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখার অবস্থান আরও স্পষ্ট হয়েছে।