শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপ নিয়ে সন্দেহ রয়েছে: তথ্যমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকতেই তাঁর দেশে ফেরার বিষয়টি ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, সারাদেশে আওয়ামী লীগ যা শুরু করেছে, সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড; রাজনীতি নয়।
তিনি বলেন, শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবেই ফিরে আসতে চান। তবে প্রচলিত আইন অনুযায়ী তাঁকে প্রত্যর্পণ করা হবে এবং বিচার করা হবে।
এ সময় ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা বিবেচনা করে সংবাদ প্রকাশ করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো নয় বলেও দাবি করেন তিনি।