রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমখেলাবাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না: আইসিসি একদিনের আলটিমেটাম, বিকল্প দল হতে পারে স্কটল্যান্ড

বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না: আইসিসি একদিনের আলটিমেটাম, বিকল্প দল হতে পারে স্কটল্যান্ড

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না: আইসিসি একদিনের আলটিমেটাম, বিকল্প দল হতে পারে স্কটল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা জিজ্ঞাসায় ভারত সফর বাতিলের সিদ্ধান্তে অনড় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য এখন ঝুলছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আজ আইসিসি ভার্চুয়াল মিটিং করেছে। সভার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প দল নেবে আইসিসি।


আইসিসি বিসিবিকে একদিনের আলটিমেটাম দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে। বিসিবি যদি নিরাপত্তা শঙ্কার কারণে ভারত সফর না করে, তাহলে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের জায়গায় অন্য কোনো দলকে বিশ্বকাপে খেলাবে।


ক্রিকইনফোর বরাতে জানা গেছে, বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে এগিয়ে ধরা হচ্ছে, কারণ তাদের র‌্যাংকিং অন্যান্যদের তুলনায় বেশি।


বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু হওয়ার পর সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেন। পাকিস্তানকে বাদ দিয়ে বাকিদের অধিকাংশই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে মূল বিশ্বকাপে দেখার পক্ষে ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিলেন।


আইসিসি জানিয়েছে, আগামী একদিনের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। সরকার সম্মতি দিলে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে। অন্যথায়, এই সংস্করণের দশম আসরে বাংলাদেশকে দর্শক হিসেবে থাকতে হবে।