ব্যাট হাতে ধারাবাহিক ইমন, বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। ওপেনার ও মিডল অর্ডার—দুই ভূমিকাতেই সমান দক্ষতায় রান তুলে তিনি হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আগের মৌসুমগুলোতে যেখানে একাধিক ব্যাটসম্যান ৪০০ থেকে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন, এবারের বিপিএলে সেই ধারার ব্যতিক্রম দেখা গেছে। কোনো ব্যাটসম্যানই ৪০০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।
তবে পুরো টুর্নামেন্টজুড়ে নিয়মিত রান করে তিনশ বা তার বেশি রান সংগ্রহ করেছেন পাঁচজন ব্যাটসম্যান। এর মধ্যে পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্স ছিল সবচেয়ে নজরকাড়া ও ধারাবাহিক।