শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই

টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশ নেই

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে বাংলাদেশ অংশ নিচ্ছে না। এছাড়া, পাকিস্তানও বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে অবশেষে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।


পরিসংখ্যানের দিক থেকে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে দুই দলের লড়াইতে ১৬টি ম্যাচের মধ্যে ১৩টিতে জয় আছে ভারতের, এবং পাকিস্তানের জয় মাত্র তিনটি। টি-২০ বিশ্বকাপে আটবারের লড়াইয়ে ভারত ৬-১ ব্যবধানে এগিয়ে আছে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


চলতি বিশ্বকাপে পাকিস্তান ইতিমধ্যে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পেয়েছে। অন্যদিকে, ভারত হারিয়েছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে। এই ম্যাচে যে কোনো ফলাফল বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে।