শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশজয়পুরহাটে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

জয়পুরহাটে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

favicon
ভোরের আলো ডেস্ক:
জয়পুরহাটে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হান্নান (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আক্কেলপুর-বগুড়া সড়কের গোপীনাথপুর হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামের বাসিন্দা।


স্থানীয়দের মতে, আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।


দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন (২৪) ও আলিব বাবু (২৩)—দুজনই পেশায় টাইলস মিস্ত্রি। স্থানীয়রা তাদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।


আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা মরদেহ নিয়ে যান। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।