শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশকক্সবাজার সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজার সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

favicon
ভোরের আলো ডেস্ক:
কক্সবাজার সৈকতে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকার সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


স্থানীয়রা সকালে সৈকতের তীরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


পুলিশ জানায়, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না, আর তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।