শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশহালুয়াঘাট-ধোবাউড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান এমপি রুবেলের

হালুয়াঘাট-ধোবাউড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান এমপি রুবেলের

favicon
ভোরের আলো ডেস্ক:
হালুয়াঘাট-ধোবাউড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান এমপি রুবেলের

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল। তিনি বলেছেন, এ এলাকায় কোনো চাঁদাবাজদের স্থান হবে না এবং ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হালুয়াঘাট পৌরশহরের উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকাকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।


সংসদ সদস্য রুবেল বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার প্রায় ৮০ শতাংশ সড়ক এখনো কাঁচা রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহেও নানা সমস্যা রয়েছে। এসব অবকাঠামোগত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।


এর আগে দুপুরে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী সরচাপুর এলাকায় পৌঁছালে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নাগলা ও ধারা বাজারে সংক্ষিপ্ত পথসভা শেষে তিনি হালুয়াঘাট পৌরশহরের দিকে রওনা হন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় জনগণ তাকে স্বাগত জানায়। এমপির আগমন উপলক্ষে এলাকায় একাধিক তোরণ নির্মাণ করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করে।


হালুয়াঘাটে সংবর্ধনা শেষে বিকেলেই তিনি ধোবাউড়ার উদ্দেশে রওনা হন। আগামী বৃহস্পতিবার হালুয়াঘাট ও ধোবাউড়ায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।