শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশবাংলাদেশে মৃদু ভূমিকম্প: ক্ষয়ক্ষতির খবর নেই

বাংলাদেশে মৃদু ভূমিকম্প: ক্ষয়ক্ষতির খবর নেই

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশে মৃদু ভূমিকম্প: ক্ষয়ক্ষতির খবর নেই

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.১ ছিল। উৎপত্তিস্থল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও এই তথ্য নিশ্চিত করেছে। মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে।


সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, ভূমিকম্পের গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ভূ-সৃষ্টির গভীরতা ছিল প্রায় ৬২৬ কিলোমিটার।


তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।