ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাত বৃদ্ধা নিহত, সড়ক অবরোধে বিক্ষোভ
গোপালগঞ্জের ডুমদিয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক অজ্ঞাত বয়সের (৬৫) নারী বাসচাপায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ঢাকা-খুলনা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে খুলনা থেকে ঢাকা গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস বৃদ্ধাকে চাপা দেয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনার ফলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
উত্তেজিত স্থানীয়রা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যান যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই নৃপেন বিশ্বাস জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।