শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমখেলাসুপার এইটে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই, প্রতিপক্ষ শ্রীলংকা

সুপার এইটে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই, প্রতিপক্ষ শ্রীলংকা

favicon
ভোরের আলো ডেস্ক:
সুপার এইটে পাকিস্তানের বাঁচা-মরার লড়াই, প্রতিপক্ষ শ্রীলংকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

চলমান আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে শ্রীলংকার বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। ফলে তাদের জন্য ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতা। তবে পাকিস্তানের জন্য এটি পুরোপুরি ‘ডু অর ডাই’ লড়াই।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে শুধু জয় পেলেই হবে না, নিউজিল্যান্ডকে টপকে যেতে নেট রানরেটের কঠিন সমীকরণও মেলাতে হবে পাকিস্তানকে। তাই ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে।