শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা

favicon
ভোরের আলো ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলের ব্যর্থ পারফরম্যান্সের কারণে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জরিমানার আওতায় পড়েছেন দলের শীর্ষ তারকারাও, যার মধ্যে আছেন অধিনায়ক বাবর আজম, পেস আক্রমণের মূল ভরসা শাহীন শাহ আফ্রিদি এবং অলরাউন্ডার শাদাব খান। বোর্ডের মতে, বড় মঞ্চে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না পাওয়াতেই এই পদক্ষেপ।

এবারের আসরে পাকিস্তান গ্রুপ ‘এ’-তে ছিল, যেখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্রের দলগুলো ছিল। গ্রুপ পর্বে সহজ জয় পেলেও সুপার এইটে হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলকে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে।

পিসিবি জানায়, খেলোয়াড়দের অতিরিক্ত সহনশীলতা প্রদর্শনের কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে খেলোয়াড়রা শুধুমাত্র নিজেদের পারফরম্যান্স প্রমাণ করলে আর্থিক পুরস্কার পাবেন।