বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশবাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

favicon
ভোরের আলো ডেস্ক:
বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট শহরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গীতা রানী দাস (৫৮) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের দাসপাড়া মোড় এলাকায় তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ মার্চ সন্ধ্যার পর থেকে ওই নারী নিখোঁজ ছিলেন। নিখোঁজের পরদিন তার ভাতিজা শোভন দাস বাগেরহাট মডেল থানা-তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে স্থানীয় এক নারী ডোবা থেকে শাক তুলতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের ছেলে দুর্জয় দাস জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যে তিনি বাড়ির আশপাশের পুকুর বা পানির জায়গায় পড়ে যেতেন বলেও তিনি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত  কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।