শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশসাবেক এমপি মহিউদ্দীন মহারাজ ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সাবেক এমপি মহিউদ্দীন মহারাজ ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
সাবেক এমপি মহিউদ্দীন মহারাজ ও পরিবারের বিরুদ্ধে দুদকের তিন মামলা

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম এবং ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মঙ্গলবার (১০ মার্চ) পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।

দুদক সূত্রে জানা যায়, মামলাগুলোতে মহিউদ্দীন মহারাজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং সেই অর্থ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্থানান্তর ও বিনিয়োগ করে প্রকৃত উৎস গোপনের অভিযোগ আনা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন মহিউদ্দীন মহারাজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।

মামলার অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে মহিউদ্দীন মহারাজ নিজের নামে ১২২টি দলিলের মাধ্যমে জমি, বাড়ি, ফ্ল্যাট, মার্কেট ও দোকানসহ বিভিন্ন স্থাবর সম্পদ ক্রয় করেন, যার আনুমানিক মূল্য প্রায় ২৭ কোটি ৮৫ লাখ টাকা। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে সঞ্চয়, ব্যবসায় বিনিয়োগ, কোম্পানির শেয়ার ক্রয় এবং দুটি বিলাসবহুল গাড়ি কেনাসহ প্রায় ১৪ কোটি ৫৯ লাখ টাকার অস্থাবর সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে।