শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশরাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, এক সেনা সদস্য আহত

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, এক সেনা সদস্য আহত

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির সংঘর্ষ, এক সেনা সদস্য আহত

রাজশাহীর পুঠিয়ায় নাটোর-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজারে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন সেনা সদস্য (ড্রাইভার) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর গাড়িটি সামনের দিকে দুমড়েমুচড়ে যায় এবং মহাসড়কে যানজট সৃষ্টি হয়। আহত সেনা সদস্যকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া ফায়ার সার্ভিস ও পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসেন জানিয়েছেন, আহত সেনা সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।