শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশরামপালে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে স্বজনদের কাছে ১৪ মরদেহ হস্তান্তর

রামপালে সড়ক দুর্ঘটনা: গভীর রাতে স্বজনদের কাছে ১৪ মরদেহ হস্তান্তর

favicon
ভোরের আলো ডেস্ক:

খুলনা–মোংলা মহাসড়ক-এর রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মরদেহ গভীর রাতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের সামনে থেকে সারিবদ্ধ অ্যাম্বুল্যান্সে করে মরদেহগুলো পরিবারের কাছে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ ছিল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এবং বাকি চারজনের মরদেহ রাখা হয়েছিল রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। রামপালে থাকা মরদেহগুলো আগেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে খুলনায় থাকা ১০টি মরদেহও ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— মোংলার শেওলাবুনিয়ার আশরাফুল আলম জনির মেয়ে পুতুল (৩০), মৃত কেরামত সরদারের ছেলে নিশারুল আলম সবুজ (৪২), আব্দুর রাজ্জাকের মেয়ে ঐশী (৩০), আশরাফুল আলম জনির ছেলে আলিফ (১২), রামপালের মনোয়ার হোসাইনের ছেলে ফাহিম (১), জিগির মোল্লা এলাকার মনিরুল শেখের ছেলে নাঈম শেখ (২৮), আহাদুর রহমান সাব্বিরের মেয়ে মিতু (২০), আশরাফুল আলম জনির ছেলে ইরাম (১১), আব্দুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমান সাব্বির (২৭), কয়রার আমাদীর নাকসা গ্রামের আনোয়ারা বেগম (৪৮) এবং আব্দুল্লাহ সানি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বেলাই ব্রিজ এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে নবদম্পতি সাব্বির ও মার্জিয়া মিথুসহ মাইক্রোবাসে থাকা ১৪ জন নিহত হন।