শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশঢাকা ও আশপাশে ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও আশপাশে ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির আভাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা ও আশপাশে ঝোড়ো বাতাস ও বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে অস্থায়ীভাবে ঝোড়ো বাতাসের বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এদিকে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।