শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাবাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ আজ

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার পাশাপাশি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ব্যাটিংয়ে বাংলাদেশকে পাঠিয়েছেন।

প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা থাকায় আজকের ম্যাচকে অঘোষিত ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। টাইগার দলে কোনো পরিবর্তন হয়নি। তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন বাইরে থাকলেও সাইফ হাসান টানা দুই ম্যাচ ব্যর্থতার পরও দলে আছেন।

পাকিস্তান দলে চোটের কারণে হুসাইন তালাত নেই। তার বদলে তিনজন নতুন খেলোয়াড় মাঠে নামছেন। অভিষেক হচ্ছে কিপার-ব্যাটার মুহাম্মদ গাজি ঘোরি ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের। প্রথম ম্যাচের পর একাদশে ফিরেছেন লেগ স্পিনার আবরার আহমেদ।