শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশবৃদ্ধা মাকে ভাত না দেওয়ায় ছেলেকে গলায় কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ‘সামাজিক শাস্তি’

বৃদ্ধা মাকে ভাত না দেওয়ায় ছেলেকে গলায় কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ‘সামাজিক শাস্তি’

favicon
ভোরের আলো ডেস্ক:
বৃদ্ধা মাকে ভাত না দেওয়ায় ছেলেকে গলায় কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর ‘সামাজিক শাস্তি’

নোয়াখালীর সেনবাগে নিজের বৃদ্ধা মাকে খাবার না দেওয়া ও নির্যাতনের অভিযোগে এক যুবককে অভিনব কায়দায় ‘সামাজিক শাস্তি’ দেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সালিসি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৫ মার্চ) সকালে ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শত শত মানুষের উপস্থিতিতে ওই যুবকের গলায় পানিভর্তি কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানো হয়।

অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ সহিদ (৩৫)। তিনি পেশায় দিনমজুর এবং স্থানীয় চিলাদি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বাড়িতে ছাগলের মাংস রান্না হলেও সহিদ তার বৃদ্ধা মাকে কোনো খাবার দেননি। ক্ষুধার্ত মা খাবার চাইলে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ওঠে। পরে সালিসি বৈঠকে তাকে গলায় কলসি ঝুলিয়ে বাজারে ঘোরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।