পাকিস্তান দলের ব্যর্থতায় নির্বাচকদের সমালোচনায় আফ্রিদি
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক Shahid Afridi। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স এবং পরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটিকে দায়ী করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, নির্বাচকরা এখনো ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করা উচিত। তার মতে, দলের সাম্প্রতিক ব্যর্থতার বড় একটি কারণ নির্বাচক কমিটির সিদ্ধান্তহীনতা।
তিনি বলেন, ‘আপনারা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স দেখেছেন। এরপর আমরা বাংলাদেশের বিপক্ষেও ২–১ ব্যবধানে সিরিজ হেরেছি। আমার মতে নির্বাচক কমিটিকে অবশ্যই সমালোচনার মুখে পড়তে হবে।’
আফ্রিদি আরও বলেন, ‘আপনারা সবাই অনেক ক্রিকেট খেলেছেন। কিন্তু কোন ফরম্যাটে কে অধিনায়ক হওয়া উচিত, সেটি যেন এখনো পরিষ্কারভাবে বুঝতে পারছেন না।’