শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশপদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনা: শোকে কেঁদে ফেললেন এমপি মনিরুল হক, মন্ত্রীকে ফোনে আহ্বান

পদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনা: শোকে কেঁদে ফেললেন এমপি মনিরুল হক, মন্ত্রীকে ফোনে আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
পদুয়ার বাজার ট্রেন দুর্ঘটনা: শোকে কেঁদে ফেললেন এমপি মনিরুল হক, মন্ত্রীকে ফোনে আহ্বান

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

রোববার (২২ মার্চ) সকাল ১০টার দিকে তিনি হোয়াটসঅ্যাপে রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানা গেছে।

পরে তিনি ওই কথোপকথনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, পুরো সময়জুড়েই তিনি কান্নাজড়িত কণ্ঠে কথা বলেন।

তিনি বলেন, গত অনেক বছর ধরে এ ধরনের দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি পদুয়ার বাজার রেলক্রসিংয়ের ব্যারিকেড নির্মাণে বরাদ্দ অর্থের অপচয়ের অভিযোগও তোলেন তিনি।

এ সময় রেলমন্ত্রী তাকে আশ্বস্ত করেন যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।