বান্দরবানে সৌদিয়া পরিবহনের বাস দুর্ঘটনা, আহত কয়েকজন
ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন-এর একটি বাস রোববার (২২ মার্চ) ভোরে সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।