শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশভোগান্তিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ভোগান্তিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: মন্ত্রী ফকির মাহবুব আনাম

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোগান্তিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার দেশের মানুষকে ভোগান্তিমুক্ত রাখতে কাজ করছে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।

রোববার (২২ মার্চ) দুপুরে মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের সেবা করাই সরকারের একমাত্র লক্ষ্য এবং সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও জানান, নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো তারেক রহমান-এর নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ফ্যামেলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং দেশের বিভিন্ন বিমানবন্দর, রেলস্টেশন ও ট্রেনে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যেই বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী—এ তথ্যও জানান মন্ত্রী।