শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাপিএসএল খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার

পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার

favicon
ভোরের আলো ডেস্ক:
পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন বাংলাদেশের ৪ ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একাদশ আসর সামনে রেখে বাংলাদেশ দলের ছয় ক্রিকেটারের মধ্যে প্রথম ধাপে চারজন দেশ ছেড়েছেন। সোমবার সকালে তারা পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

এই চার ক্রিকেটার হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেনতানজিদ তামিম পরে দলের সঙ্গে যোগ দেবেন।

এবারের আসরে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি-র হয়ে।

প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সবকিছু ঠিক থাকলে তারা পেশোয়ার জালমি-র জার্সিতে খেলবেন, যেখানে নাহিদ রানাকেও দেখা যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এই ছয় ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এরপর তাদের দেশে ফিরতে হবে, কারণ একই সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের।