শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ঢাকামুখী মানুষের ঢল

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ঢাকামুখী মানুষের ঢল

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ঢাকামুখী মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যথারীতি দাপ্তরিক কার্যক্রম চলবে।

ঈদের ছুটি শেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কর্মজীবী মানুষ আবারও রাজধানী ঢাকা-য় ফিরতে শুরু করেছেন। ফলে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সরকারি ছুটি ছিল।

এদিকে ঈদকে কেন্দ্র করে সংবাদপত্র শিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছিল নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত সেই ছুটি শেষে সোমবার থেকেই তাদের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।