শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশরাজবাড়ীতে জ্বালানি সংকট চরমে, ১০টি পাম্পে তেল শূন্য

রাজবাড়ীতে জ্বালানি সংকট চরমে, ১০টি পাম্পে তেল শূন্য

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজবাড়ীতে জ্বালানি সংকট চরমে, ১০টি পাম্পে তেল শূন্য

রাজবাড়ীর পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট
তেল না পেয়ে ভোগান্তিতে ক্রেতারা, বন্ধ যানবাহন
ডিপো থেকে সরবরাহ না আসায় রাজবাড়ীতে পাম্পে তেল নেই

সংবাদ:
রাজবাড়ীর ১০টি জ্বালানি তেল পাম্পে কোনো ধরনের জ্বালানি তেল নেই বলে জানা গেছে। এতে জেলাজুড়ে তীব্র সংকট দেখা দিয়েছে।

গত কয়েক দিনের তুলনায় ঈদের পর এই সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। পাম্পগুলোতে তেল না থাকায় ক্রেতারা ফিরে যাচ্ছেন, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন।

বিশেষ করে মোটরসাইকেল চালকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য তেলের প্রয়োজন হলেও জ্বালানি না পাওয়ায় তারা দুর্ভোগে পড়ছেন।

এ ছাড়া ডিজেলচালিত দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনও জ্বালানি সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে গতকাল কিছু তেল সরবরাহ করা হলেও তা মাত্র দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। বর্তমানে নতুন কোনো সরবরাহ না আসায় সব পাম্পে জ্বালানি শূন্য অবস্থায় রয়েছে।