শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশদৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস, বহু হতাহতের আশঙ্কা

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস, বহু হতাহতের আশঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস, বহু হতাহতের আশঙ্কা

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদী-তে পড়ে গেছে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবোঝাই বাসটি নদীতে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর পাঁচ থেকে সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এছাড়া স্থানীয়রা এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড়ও বাড়তে থাকে।