শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশদৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ২৫, জীবিত উদ্ধার ৮

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ২৫, জীবিত উদ্ধার ৮

favicon
ভোরের আলো ডেস্ক:
দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ২৫, জীবিত উদ্ধার ৮

দৌলতদিয়া ফেরিঘাট-এ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদী-তে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি প্রায় ৬০ ফুট গভীর পানিতে ডুবে যায়। পরে মধ্যরাতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, ১০ জন ডুবুরি, সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন অংশ নেয়।

এদিকে অধিকাংশ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র মাধ্যমে বাসটি পানির নিচ থেকে তুলে আনা হয়।