বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমখেলাপিএসএলে বল টেম্পারিং বিতর্ক, ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ—শুনানি চলছে

পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ—শুনানি চলছে

favicon
ভোরের আলো ডেস্ক:
পিএসএলে বল টেম্পারিং বিতর্ক, ফখর জামানের বিরুদ্ধে অভিযোগ—শুনানি চলছে

Pakistan Super League-এ বল টেম্পারিংয়ের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লাহোর কালান্দার্সের ক্রিকেটার ফখর জামান। রবিবার করাচি কিংসের বিপক্ষে ম্যাচে এ ঘটনা ঘটে।

Pakistan Cricket Board এক বিবৃতিতে জানায়, ম্যাচ রেফারি রোশান মহানামা–এর অধীনে অনুষ্ঠিত শৃঙ্খলা শুনানিতে ফখর তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে দোষী প্রমাণিত হলে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে।

ঘটনাটি ম্যাচের শেষ ওভারের আগে ঘটে, যখন করাচির জয়ের জন্য ১৪ রান প্রয়োজন ছিল। ওই সময় লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউফ একত্র হন। সেখানে বল নিয়ে নাড়াচাড়া করার সময় ফখরকে নখ দিয়ে বলের উপর আঁচড় কাটতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।

এরপর আম্পায়াররা বল পরিবর্তন করেন এবং বল বিকৃতির অভিযোগে ফিল্ডিং দলের ওপর পাঁচ রান জরিমানা আরোপ করেন। এতে করাচির স্কোরে অতিরিক্ত পাঁচ রান যোগ হয় এবং শেষ পর্যন্ত তারা তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।