শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশপিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৬

পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৬

favicon
ভোরের আলো ডেস্ক:
পিরোজপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ৬

পিরোজপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে আসা ‘মোল্লা ট্রাভেলস’ বাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর ‘মোল্লা ট্রাভেলস’ বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়, ফলে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীদের অভিযোগ, ‘পালকি পরিবহন’ বাসের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।