শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশকেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে নিহত ৬

কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে নিহত ৬

favicon
ভোরের আলো ডেস্ক:
কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে নিহত ৬

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী এলাকায় কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, বেলা ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতর থেকে একে একে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।